প্রিন্ট এর তারিখঃ Aug 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2026 ইং
বোরহানউদ্দিনে মধ্যরাতে ভাই ভাই বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইব্রাহিম আকতার
আকাশ:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মজম বাজারে অবস্থিত ভাই ভাই বেকারিতে শনিবার (২৫ জুলাই) দিবাগত
রাত প্রায় ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেকারিটির একাংশ পুড়ে যায় এবং ভেতরে থাকা বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত
হয়। ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেছেন, এ ঘটনায় তাঁর
কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার
সার্ভিস ও স্থানীয় সূত্রে
জানা যায়, গভীর রাতে বেকারির চুলার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায়
আগুন নিয়ন্ত্রণে আনে।
বেকারির
মালিক মো. হাসান বলেন, “আমি ব্র্যাক ব্যাংক থেকে ১৬ লাখ টাকা
ঋণ নিয়ে এই বেকারিটি গড়ে
তুলেছি। এখানে প্রতিদিন ১৫ থেকে ২০
জন শ্রমিক কাজ করেন। আগুনে আমার বেকারির মেশিন, কাঁচামালসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এখন আমি কীভাবে আবার ঘুরে দাঁড়াব, বুঝতে পারছি না।”
বোরহানউদ্দিন
ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রবিউল আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি
হয়েছে, তা তদন্ত শেষে
নিশ্চিতভাবে বলা যাবে।”
অগ্নিকাণ্ডের
সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল ভোলা মিডিয়া লিমিটেড ২০২৬