আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১০ আসন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে জামায়াত আমিরকে কল করেছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, আসিফ মাহমুদ কোন দুর্নীতি করে নাই! শুধু জিজ্ঞেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই? নাহিদ ইসলাম এবিষয়ে কারও কারও কাছে আক্ষেপ করে বলেছে, জামায়াতের আমির অনেক দরকষাকষির পরেও আসিফ মাহমুদের আসনটা ছাড়েনি! নাহিদ ইসলামের ভাষায় জামায়াতের আমিরের মন্তব্য এমন ছিল, আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ বা বিতর্কের দায় জামায়াত নিতে রাজি হয়নি। এমনকি আসিফ মাহমুদের আসনের জন্য ডক্টর মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে কল করলে জামায়াতের আমির স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে আরও ২-৩ টা আসন বেশি ছাড়বো, কিন্তু আসিফ মাহমুদের বিষয়ে আপনি অনুরোধ করিয়েন না!

এসময় আসনটি তখন জামায়াত না ছাড়ায় দলটিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আমি জামায়াতের সমালোচনা করলেও, জামায়াতে আমিরের এই অবস্থানের জন্য ধন্যবাদ জানাই মন্তব্য করে প্রধানমন্ত্রীর সহকারী বলেন, সাংবাদিক ভাইয়েরা প্রয়োজন এই বিষয়ে সন্দেহ লাগলে উপরিউক্ত সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ তুলতে পারেন। আজকের সংবাদ সম্মেলনটা লক্ষ্য করেন, সিনিয়র কোন নেতা আসিফের পাশে নাই কেন? এর মূল কারণ হলো আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টা এনসিপিতে ওপেন সিক্রেট! এনসিপির অধিকাংশ নেতাকর্মী কষ্টে জীবন অতিবাহিত করে, সেখানে আসিফ মাহমুদ মাত্র ১৮ মাসের উপদেষ্টা হয়ে আলাদিনের চেরাগ পেয়েছিলো! দুদকের কোন কর্মকর্তার শব্দের হেরফের হওয়ার কারণে আসিফ মাহমুদ দুর্নীতির অভিযোগ থেকে খালাস পেয়ে যায় না! সে অন্তত একজনকে বড় অঙ্কের অর্থ প্রদান করেছিলো, যেটা আমি নিজে জানি। এবিষয়ে আমি একজন উপদেষ্টাকে জানালে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বেতন থেকে তো কেউ এতো টাকা দিতে পারেনা।

আসিফ মাহমুদ তো ওমরাহ করে এসেছে, তার উচিত ছিলো অল্প বয়সের ভুলের জন্য দুঃখপ্রকাশ করা জানিয়ে তিনি বলেন, আমি অন্তত তার এই ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতাম। কিন্তু বিরোধীতার কারণে, বিরোধীদলের সবাই আসিফ মাহমুদের পক্ষে অবস্থান করলেও, আমার কাছে যতোটুকু তথ্য আছে, তাতে আমি সবসময় বলে যাবো, আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলো!                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

1

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

2

এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে: শিক্ষামন্ত্রী

3

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন ইসি সচিব

4

এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে?

5

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

6

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

7

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

8

জামায়াতের মিছিলে হামলা, চলছে ব্যাপক সংঘর্ষ

9

তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

10

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ

11

রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্

12

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

13

চ্যানেল ভোলার সম্পাদক ও প্রকাশক আকাশের নানি ইন্তেকাল করেছেন

14

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

15

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

16

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

17

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

18

৪৫ মাস পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

19

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

20