আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেতু নিয়ে ভোলার মানুষকে বিভক্ত করবেন না: তথ্য মন্ত্রী পার্থ



ইব্রাহিম আকতার আকাশ/সবুজ: ভোলা-বরিশাল সেতু নিয়ে ভোলার মানুষকে বিভ্রান্ত বা বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেছেন, “ভোলা-বরিশাল সেতু ভোলার প্রতিটি মানুষই চায়। সেতুর জন্য ভোলার প্রতিটি মানুষই আন্দোলন করেছে। তাই সেতু নিয়ে ভোলার মানুষকে বিভ্রান্ত বা বিভক্ত করবেন না।”

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিন দিনের সরকারি সফরে ভোলায় পৌঁছে শহরের নতুন বাজার এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভোলা-বরিশাল সেতু নির্মাণের বিষয়ে মন্ত্রী পার্থ বলেন, “ভোলা-বরিশাল সেতু নিয়ে আমরা কাজ করেছি, করে যাচ্ছি। এটি অনুমোদনের অপেক্ষায় ছিল। ভোলার চারজন সংসদ সদস্য সেতুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কিন্তু বর্তমান সরকার কিছুটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে সরকার বিকল্প কিছু ভাবছে।”

তিনি আরও বলেন, “এটি নিয়ে ভোলার কিছু মানুষ বলছেন, আমরা সেতু চাই না। এসব বলে ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্ত করবেন না। ভোলার মানুষ সেতু চায়—এটি নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।”

ভোলার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা, নদীভাঙন রোধে প্রায় ৭০০ কোটি টাকা এবং ভোলার সড়ক মেরামতে ৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য কাজ চলছে।

তিনি বলেন, “ভোলার উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করছি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন করা হবে।”

দুর্নীতি ও সরকারি বরাদ্দের অর্থ লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, “যারা সন্ত্রাস করবে, দুর্নীতি করবে, টিআর-কাবিখা ও কাবিটার টাকা লুটপাট করবে, তারা আমার দলের কেউ নয়। জনগণের জন্য বরাদ্দ করা টাকা কোনোভাবেই লুটপাট করতে দেওয়া হবে না। উন্নয়নের প্রতিটি টাকা সঠিকভাবে মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।”

তিনি সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “জনগণকেও তাদের কাজ সঠিকভাবে বুঝে নিতে হবে।”

বিগত সরকারের সমালোচনা করে পার্থ বলেন, “বিগত সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ভোলার দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, “ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না। আর কোনো হানাহানি নেই, আর কোনো খুনাখুনি নেই। আমরা সবাই ভোলার মানুষ। ভোলার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে তিন দিনের সরকারি সফরে বুধবার দুপুরে ভোলার খেয়াঘাটে পৌঁছান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ সময় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্

1

ভোলায় শহীদ আবদুর রহিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ম

2

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

3

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল, পাওয়া যাবে নভেম্বর পর্যন্ত

4

এমপিও শিক্ষকদের বেতনও বাড়ছে নতুন পে-স্কেলে

5

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

6

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: আবদুল জব্বার

7

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

8

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

9

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

10

টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও

11

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

12

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

13

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

14

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

15

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

16

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

17

নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন চরফ্যাশনের লিয়া কাঁদছে সহপাঠী–শিক্

18

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

19

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

20