আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাকার বিছানায় শুয়ে ভাইরাল এই তরুণী, এতো টাকার নেপথ্যে কী?



ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ডেটিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণের পর সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এভাবে এখন পর্যন্ত প্রায় ৬ কোটি রুপি আদায় করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

শনিবার (৮ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণীর নাম পল্লবী সিংহ রাজপুত। তার বিরুদ্ধে যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল ও অর্থ আদায়ের অভিযোগে হাই কোর্টের এক আইনজীবী লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, পল্লবী বিভিন্ন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতেন। কখনও বিয়ের প্রস্তাব দিয়ে তাদের বিশ্বাস অর্জন করতেন এবং ঘনিষ্ঠ হওয়ার সুযোগে ছবি ও ভিডিও ধারণ করতেন। পরে এসব ছবি ও ভিডিও ব্যবহার করেই শুরু হতো ব্ল্যাকমেল এবং অর্থ আদায়ের প্রক্রিয়া।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এলাহাবাদ হাইকোর্টের এক আইনজীবীর লিখিত অভিযোগের ভিত্তিতে কথিত এই চক্রের বিষয়ে তদন্ত শুরু হয়। অভিযোগে পল্লবী সিং রাজপুত নামের এক নারীর বিরুদ্ধে প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, পল্লবী সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপের মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করতেন। প্রথমে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হতো। পরে দেখা করার পরিকল্পনা করে কৌশলে তাঁদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করা হতো।

অভিযোগ, এসব ছবি ও ভিডিও ব্যবহার করে পরে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ দাবি করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো গুরুতর মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো।

অভিযোগকারীদের দাবি, ওই নারীর করা কথিত মিথ্যা মামলায় অন্তত পাঁচজন ইতোমধ্যে কারাভোগ করেছেন। আইনি ঝামেলা ও সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীদের অনেকে বাধ্য হয়ে অর্থ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পল্লবীর দুটি ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় ছড়ানো ৫০০ টাকার নোটের বান্ডিলের পাশে শুয়ে আছেন তিনি। অন্য ছবিতে তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তবে এসব ছবির সত্যতা ও উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়াতে পল্লবী সুইটি তিওয়ারিসহ একাধিক ছদ্মনামে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট ব্যবহার করতেন। অভিযোগ অনুযায়ী, এই কথিত ব্ল্যাকমেল ও অর্থ আদায়ের কাজে দুজন পুরুষ ও দুজন নারী তাকে সহযোগিতা করতেন।

এদিকে অভিযোগ পাওয়ার পর ঘটনাটির সত্যতা যাচাই এবং পুরো চক্রের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে প্রয়াগরাজ পুলিশ।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

1

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরও

2

আমদানির খবরে কেজিতে ৯০ টাকা কমল কাঁচা মরিচের দাম

3

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

4

দীর্ঘায়ুর খোঁজে এবার প্রেমিকার ঋতুস্রাবের রক্ত সংরক্ষণ

5

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

6

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

7

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

8

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

9

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

10

মদের বোতলে পানি পান করা কী জায়েজ?

11

“লাইভে বিস্ফোরক অভিযোগ দেবলীনার, জবাবে আদালতের ওপর আস্থা প্র

12

সারাদেশের সরকারি সব কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরু

13

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্

14

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো

15

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

16

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

17

মেঘনায় দস্যু সাম্রাজ্যে বড় ধাক্কা,মনপুরায় গ্রেপ্তার স্বপন বা

18

ক্ষুদ্র ব্যবসায়ীদের দিতে হবে না টার্নওভার কর

19

মা-তিন মেয়েকে হত্যায় প্রতিবেশীর আহাজারি, ‘আমিতো একটা মানুষকে

20