আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি



চ্যানেল ভোলা : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কৃষিজমি, বসতভিটা, রাস্তাঘাট ও হাটবাজার তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে রাতের জোয়ারে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশের বেড়িবাঁধ ভেঙে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, দুপুরের পর আসা জোয়ারের প্রবল ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের একটি অংশ ধসে যায়। এরপর মুহূর্তের মধ্যেই চরঈশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। অনেক স্থানে রাস্তার ওপর দিয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।

চরঈশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাসান জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে বেড়িবাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছিল। শুক্রবার দুপুরের জোয়ারের সময় সেটি ভেঙে যায়। দিনের তুলনায় রাতের জোয়ারে পানির উচ্চতা আরও বৃদ্ধি পাওয়ায় ভোগান্তি বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, চরঈশ্বর ইউনিয়নের ওই অংশটি ভেঙে যাওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আগেই বেড়িবাঁধটি ভেঙে যায়।

তিনি আরও বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকালে তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন?

1

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: হুমা

2

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

3

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

4

শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, যেভাবে করবেন

5

ঘাস বিক্রি করে ১৩৭ কোটি টাকা কামাতে চায় ফিফা, ভাগ চাইছে নিউ

6

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

7

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

8

একনেকে ভোলার নদী ভাঙনরোধে বড় বাজেট পাশ হবে: পার্থ

9

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

10

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

11

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

12

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

13

অন্ডকোষের ব্যথা দূর করার পদ্ধতি জেনে নিন

14

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত

15

দুপুরের মধ্যে দেশের ছয় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

16

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে

17

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

18

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ভরি কত?

19

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

20