আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ



দৌলতখান (ভোলা) প্রতিনিধি: উজানের পানি বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারে ভোলার দৌলতখান উপজেলার চরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্রোতের পানিতে ভেসে গেছে প্রায় দুই শতাধিক মহিষ ও অন্যান্য গবাদিপশু। একই সঙ্গে ডুবে গেছে খামারিদের গোয়ালঘর, বসতঘর, ওষুধ, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও ভেসে যাওয়া মহিষগুলোর কোনো সন্ধান পাননি মালিকরা। এতে একদিকে আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে, অন্যদিকে নদী ডাকাতের আতঙ্কে উদ্বিগ্ন হয়ে পড়েছেন খামারিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাতে অস্বাভাবিক জোয়ারে উপজেলার মেঘনা নদীর মাঝের চর বৈরাগী, মেদুয়া, মদনপুর, চর হাজারী ও হাজীপুরসহ কয়েকটি চরাঞ্চলের মহিষের বাতান পানিতে তলিয়ে যায়। রাখালদের কিল্লা (উঁচু আশ্রয়স্থল) ডুবে যাওয়ায় প্রবল স্রোতের পানিতে প্রায় দুই শতাধিক মহিষ ভেসে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত মহিষের মালিকদের মধ্যে রয়েছেন দৌলতখান পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, আবুল বশির মেম্বার, হাজি আকবর, ইসমাইল, মোশাররফ মেম্বারসহ আরও অনেকে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাকির হোসেন বাবুল।

খামারিরা জানান, ভেসে যাওয়া মহিষগুলোর সন্ধানে আশপাশের বিভিন্ন চর এলাকায় খোঁজ চালানো হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের দাবি, মহিষের পাশাপাশি গোয়ালঘর, আসবাবপত্র, ওষুধ ও অন্যান্য সরঞ্জাম নষ্ট হওয়ায় প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খামারি জাকির হোসেন বাবুল বলেন, “ভেসে যাওয়া মহিষগুলো দ্রুত উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তায় প্রশাসনের জরুরি উদ্যোগ প্রয়োজন।”

এদিকে একই জোয়ারে দৌলতখান উপজেলার বেড়িবাঁধের বাইরের ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং সৈয়দপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক পরিবার ঘরের ভেতরে মাচা তৈরি করে বসবাস করছে। রান্নার চুলা পানিতে তলিয়ে যাওয়ায় নিয়মিত খাবার রান্না করাও কঠিন হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো সংস্থার পক্ষ থেকে উল্লেখযোগ্য সহায়তা কিংবা খোঁজখবর নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা ছাদেক, আশরাফুল, মাইন উদ্দিন ও আবুল কাশেমসহ কয়েকজন জানান, পানির কারণে দিনমজুরির কাজ বন্ধ থাকায় অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। কেউ চিড়া-মুড়ি, আবার কেউ শুকনো রুটি খেয়ে দিন পার করছেন। অনাহার-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত ত্রাণ সহায়তা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং ভেসে যাওয়া গবাদিপশু উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

1

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

2

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

3

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

4

হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক

5

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

6

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

7

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটুকে অস্বীকার করল যুব

8

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

9

অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদন

10

নারী নির্যাতন মামলায় চরফ্যাশনের সেই নূরনবীর জামিন নামঞ্জুর,

11

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

12

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

13

ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

14

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্র

15

ঘাস বিক্রি করে ১৩৭ কোটি টাকা কামাতে চায় ফিফা, ভাগ চাইছে নিউ

16

বিক্ষোভে উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা দিলেন মোদি

17

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

18

চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা

19

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

20