মো. রাকিব, দৌলতখান: ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে মো. রাজিব মাঝি (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ১৫০ টাকা, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকপ আটক করা হয়।
রাজিব ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান মাঝির ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরপাতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ১৫০ টাকা, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি সিলভার রঙের সুইজগিয়ার চাকু পাওয়া যায়।
পরে তাঁর মাদক সেবনের বিষয়টি যাচাই করতে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডোপ টেস্ট করা হয়। টেষ্টের ফলাফলে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। আটক রাজিব মাদক কারবারের সঙ্গেও জরিত বলেও জানায় পুলিশ।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা আলামতগুলো বিধিমোতাবেক থানার মালখানায় পিআর মূলে জমা রাখা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন