আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা



চ্যানেল ভোলা : ভারী বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে দেশের ১৬ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

এদিকে সারা দেশে এইচএসসি ও সমমনা পরীক্ষা চলমান। আন্ত শিক্ষা বোর্ড জানিয়েছে, কোনো অঞ্চলে বন্যা বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে আন্ত শিক্ষা বোর্ড বলছে, এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘১৬ জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে, এ বিষয়টি আমরা অবগত রয়েছি।

কোনো জেলায় বন্যা হলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

বোর্ড জানিয়েছে, পরীক্ষা বাস্তবায়নে প্রয়োজন হলে পরীক্ষার্থীদের কেন্দ্রের নিকটবর্তী স্থানে নিয়ে আসার জন্যও নির্দেশনা দেওয়া রয়েছে। তবে কোনো জেলায় বন্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। অন্যদিকে ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এবার সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

1

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

2

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

3

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল

4

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

5

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

6

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

7

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত

8

মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ,

9

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

10

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

11

সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হল

12

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হা

13

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

14

দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, উদ্বেগ প্রকাশ স

15

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা

16

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

17

রাজধানীর যানজট নিরসনে যুক্ত হচ্ছে ড্রোন

18

কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই

19

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

20