মো. রাকিব, দৌলতখান: ভোলার দৌলতখানে কোস্টগার্ড দক্ষিণ জোন ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ৫১ ব্যারেল অবৈধ ফার্নিশ ওয়েলসহ একটি পিকআপ গাড়ি আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কারিমিয়া কওমি মাদ্রাসার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চোরাচালানের মাধ্যমে আনা ৫১ ব্যারেল ফার্নিশ ওয়েল ও একটি পিকআপ গাড়ি জব্দ করেন কোস্টগার্ড ও ডিবি পুলিশের সদস্যরা।
আটক পিকআপটির গায়ে থাকা তথ্য অনুযায়ী, গাড়িটির নাম ‘মা-বাবার দোয়া পরিবহন’। এটি EICHER ব্র্যান্ডের এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-২৬৪৪।
ঘটনার খবর পেয়ে দৌলতখান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জব্দ করা ফার্নিশ ওয়েলের প্রকৃত পরিমাণ ও এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন