আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখানে মাদক সরবরাহের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার

 

Brother IT Digital

দৌলতখান (ভোলা) প্রতিনিধি:ভোলার দৌলতখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘পিচ্চি সজিব’ ওরফে সজিব সর্দার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দৌলতখান দক্ষিণ মাতা মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সজিব দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম সর্দারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সজিব দীর্ঘদিন ধরে দৌলতখানের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানায় পুলিশ।

দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) রাজিব জানান, গ্রেপ্তারের পর সজিবের ডোপ টেস্ট করা হলে তিনি মাদকসেবী হিসেবে শনাক্ত হন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, ‘পিচ্চি সজিব’ দীর্ঘদিন ধরে দৌলতখানের বিভিন্ন পয়েন্টে মাদক সরবরাহ করে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, “গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে ভিজে বই-খাতা, জরাজীর্ণ ভবনে ব্যাহত পাঠদান

1

মনপুরায় জনতা ঘাট আছে, নৌযান আছে—বাধা শুধু ভাঙা সড়ক

2

বোরহানউদ্দিনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

3

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

4

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

5

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে

6

ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না:

7

‘আমাদের বন্ধুকে আর ক্লাসে দেখবো না’, অপ্রতিমকে হারিয়ে কান্না

8

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

9

মেঘনার তীব্র স্রোতে ইলিশায় শত শত সিসি ব্লক ধস, ঝুঁকিতে ফেরিঘ

10

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল নির্মাণ শ্রমিক নিহত

11

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আ

12

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

13

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

14

বিয়ের ২০ দিনের মাথায় ‘মামার’ সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী

15

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধর, থানায় মামলা

16

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাস

17

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

18

আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যা, বিক্রি করে কেনেন বাটনফোন

19

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষ

20