আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখানে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

 

Brother IT Digital

মো. সবুজ: ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে হাবিব নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিল্লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু হাবিব ওই বাড়ির বিল্লাল মিয়ার ছেলে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে  পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু হাবিব। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন স্বজনরা। এরপর তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে  শোকের ছায়া। তার বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের কৃত্রিম সংকট একটি রাজনৈতিক দলের সাজানো নাটক: প্রতিমন্ত

1

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শ

2

ভোলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শশীভূষণ থানার ফিরোজ আহমেদ

3

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে

4

চরফ্যাশন শিক্ষা কর্মকর্তার বদলি আদেশ নিয়ে নথি তলব

5

তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এল

6

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারে

7

ওসমান হাদি হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য

8

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ে

9

কিডনি বিক্রি করে আইফোন ১৮, ভাইরাল এআই ছবি বানানোর সেরা প্রম্

10

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

11

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া উক্তি প্রকাশ করলেন রুমিন ফারহান

12

দক্ষিণাঞ্চলে বারোমাসি লেবু চাষ সম্প্রসারণের উদ্যোগ

13

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

14

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

15

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

16

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

17

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

18

এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আইনমন্ত

19

রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব

20