আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন



ফরিদপুরে দেবরকে সঙ্গে নিয়ে স্বামী নুরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের মুন্নি বেগম (৩৫) ও তার দেবর মাহাবুল মোল্লা (৩৪)। রায় ঘোষণার সময় মুন্নি বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। অপর আসামি মাহাবুল মোল্লা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ মার্চ রাতে খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলাম ও তার স্ত্রী মুন্নি বেগম। ওই দিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুন্নির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে ঘরের পাশে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ ঘটনায় ১৯ মার্চ নিহতের বাবা মান্নান মোল্লা সালথা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করেন ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আলমগীর হোসেন। তদন্ত শেষে তিনি নুরুল ইসলামের স্ত্রী মুন্নি বেগম ও ছোট ভাই মাহাবুল মোল্লাকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আজিজুর রহমান বলেন, ভাবি ও দেবর পরস্পর যোগসাজশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ব্যক্তিগত স্বার্থে নুরুল ইসলামকে হত্যা করেন বলে মামলার তদন্তে উঠে এসেছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে এমন শাস্তি ভবিষ্যতে অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ, ময়নাতদন্ত ও স্বজনদের তথ্যে মিলছে না হিসাব

1

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, বাড়বে নদ-নদীর পানি

2

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

3

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

4

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

5

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

6

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

7

‘লোডশেডিংয়ে ক্ষুব্ধ’ হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মার

8

বিশ্ব অলস দিবস আজ

9

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ তজুমদ্দিনের কিশোর মিহাদ

10

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, সবার সামনে মাথা

11

আজ জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

12

দুপুর ১টার মধ্যে ১৪ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবন

13

চাঁদাবাজ ও মাদক কারবারিদের ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে

14

ঝিনাইদহে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার, যুবক আটক

15

চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

16

জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত জানালেন রোহিঙ্গারা

17

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

18

প্রকাশ্যে অপপ্রচার, ইনবক্সে অন্য প্রস্তাব দেন অনেকে: মেঘনা আ

19

হত্যার পর সেই বাড়িতে গোসল, খেজুর-শসাও খান দুজন

20