আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রকে মারধরের অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক



গোপালগঞ্জে ক্যালকুলেটর চুরির অভিযোগে মাদ্রাসাছাত্র আহম্মদ মোল্লা (৭)-কে বেধড়ক মারধর করে আহত করার অভিযোগে শিক্ষক এনামুল মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থী বর্তমানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে মুকসুদপুর উপজেলার ঢালিকান্দী গ্রামের শাওন মোল্লার ছেলে এবং কদমপুর হাফেজিয়া মাদ্রাসার কায়দা বিভাগের ছাত্র।

অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লা একই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর গ্রামের মোক্তার মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে কদমপুর হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার মাদ্রাসার একটি ক্যালকুলেটর হারিয়ে যায়। পরে শিক্ষার্থী আহম্মদ মোল্লার বিরুদ্ধে সেটি চুরির অভিযোগ আনা হয়। অভিযোগের পর শিক্ষক এনামুল মোল্লা তাকে বেধড়ক মারধর করেন। এতে সে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বাবা শাওন মোল্লা বলেন, "মাদ্রাসার একটি ক্যালকুলেটর চুরির অভিযোগে আমার ছেলেকে নির্দয়ভাবে মারধর করা হয়েছে। প্রায় এক বছর ধরে সে এ মাদ্রাসায় পড়াশোনা করছে। এর আগে তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি। মিথ্যা অভিযোগে আমার ছেলেকে পিটানো হয়েছে। আমি অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের ভাই আমিনুল হক বলেন, "আহম্মদকে মারধর করা হয়নি। সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে।"

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, "আমরা শিক্ষককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রেখেছি। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারোয়ার তুষারকে এক হাত নিলেন রাশেদ খাঁন

1

ছাত্রদল থেকে রাকিবের বিদায়ে রাকসু জিএস আম্মারের আবেগঘন পোস্ট

2

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

3

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

4

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী

5

ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

6

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা প

7

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

8

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের

9

টয়লেটের ভেতর গোঙানি, তালা ভেঙে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

10

মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

11

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই

12

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

13

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

14

বিদ্যুতের নির্ভরযোগ্যতা বাড়াতে মনপুরায় নতুন প্রকল্প

15

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত

16

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই:

17

রাজধানীর যানজট নিরসনে যুক্ত হচ্ছে ড্রোন

18

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

19

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

20