আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

খাল পুনঃখননের কাজ নির্ধারিতভাবে সম্পন্ন করার পর প্রকল্পের অব্যবহৃত ২২ লাখ ৩৯ হাজার ২৪৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় তালতলী উপজেলার বড়বগী ও বড় ভাইজোড়া খালের প্রায় ৫ কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।

১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দের এ প্রকল্পটি বড়বগী ইউনিয়নের ছাতনপাড়া এলাকার মোশাররফ হোসেন খানের বাড়ি থেকে শুরু হয়ে খাজুরা কালভার্ট অতিক্রম করে ছোটবগী ইউনিয়নের বলের তবক এলাকার ওয়াজেদ কমিশনারের বাড়ি পর্যন্ত বিস্তৃত।

প্রকল্পের আওতায় নির্ধারিত সময়ে ২৯৭ জন শ্রমিকের মজুরি পরিশোধ এবং নির্ধারিত কাজ সম্পন্ন করার পর বরাদ্দের একটি অংশ অব্যবহৃত থেকে যায়। পরবর্তীতে অব্যবহৃত ২২ লাখ ৩৯ হাজার ২৪৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ অর্থ ২৬২৭-০০০৮৫৬৯৮৬৩১ নম্বর চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, জনগণের করের টাকার যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করা সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।

প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর অবশিষ্ট অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা অঙ্গীকারবদ্ধ।

প্রকল্পের অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার এ উদ্যোগকে স্থানীয়ভাবে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদ

1

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

2

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদ

3

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

4

অনলাইন জুয়া ও বেটিং ঠেকাতে সংসদে নতুন আইন পাস

5

ভোলায় পুলিশ কনস্টেবলের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

6

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট, যা বললেন স্বরাষ্

7

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

8

ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কা

9

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন মোটরসাইকেলচালক রাফি

10

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

11

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

12

ক্যানসার, স্ট্রোক ও অন্ধত্ব: লালমোহনে একই পরিবারের চার সদস্য

13

‘কুরআনের পাখি’ হওয়ার আগেই ঝরে যায় ৫ প্রাণ, বৃষ্টিভেজা শেষবিদ

14

চাকরি দিচ্ছে বিকাশ, লাগবে না অভিজ্ঞতা

15

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’ — স্বরাষ্ট্রমন্ত্রী

16

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

17

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

18

ভোলায় কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ২৯৬ জ

19

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

20