মো. সবুজ, ভোলা : ভোলার তজুমদ্দিনে ব্যবসায়ীকে মারধরের ঘটনার মামলায় গ্রেপ্তারের পর এবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আব্দুল গফুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিজানুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল গফুরকে এর আগে দলীয় শৃঙ্খলা মেনে চলার বিষয়ে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। তবে সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আব্দুল গফুরকে দলীয় পদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত কোনো অপরাধের দায় দল বহন করবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া দলীয় নেতাকর্মীদের আব্দুল গফুরের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে, স্থানীয় ব্যবসায়ী বাবুলকে মারধরের ঘটনায় তার স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা করলে মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ গফুরকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পরপরই তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেন জেলা স্বেচ্ছাসেবক দল।
মন্তব্য করুন