আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী



মো. শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে টানা অতিবৃষ্টি ও কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে বেড়েছে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সরবরাহ কমে যাওয়ায় বাড়তি খরচের চাপ পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি আলু ২৫ টাকা, লাউ প্রতিটি ৫০ টাকা, করলা ৫০-৬০ টাকা এবং শসা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে পেঁয়াজ ও দেশি রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা এবং দেশি রসুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মুরগির বাজারেও দাম বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে তুলনামূলক স্বস্তি রয়েছে। পাঙ্গাশ মাছ ১৬০ থেকে ১৭০ টাকা এবং তেলাপিয়া মাছ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

রবিউল নামে এক ক্রেতা বলেন, “আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আমাদের নাগালের মধ্যে ছিল। এখন অনেক পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।”

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে চরফ্যাশনের বিভিন্ন এলাকার কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজি ও অন্যান্য কৃষিপণ্যের সরবরাহ কমেছে। এরই প্রভাব পড়েছে বাজারদরে।

সাধারণ মানুষের দাবি, বাজারে নিয়মিত তদারকি বাড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হলে সরবরাহ স্বাভাবিক হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও নিয়ন্ত্রণে আসবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

1

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

2

ফেনীতে নিষিদ্ধ সংসগঠন ছাত্রলীগের মিছিল

3

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল

4

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

5

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

6

৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার

7

উজানের ঢলে আবারও ফুলে উঠছে তিস্তা, চরাঞ্চলে আতঙ্ক

8

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

9

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

10

হাসিনার সঙ্গে সেই নারী শিক্ষকের ফোনালাপের ভিডিও ভাইরাল

11

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গ

12

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

13

বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন?

14

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছে একদল শিক্ষার্থ

15

ভোলায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি বাস মালিক সমিতির

16

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

17

ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে আর সাংবাদিকদের অনুসন্ধানে: মন্ত্

18

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

19

১৮ ঘণ্টার অভিযানে ফলস সিলিং থেকে গ্রেফতার প্রযোজক মামুন

20