আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুল্লাহ আল মানিক (১৮) নামে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন মিয়ার ছেলে এবং লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে চ্যানেল ভোলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

তবে একটি অসমাপ্ত প্রাথমিক সূত্রের দাবি, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি পুলিশ।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিস্তারিত আসছে....


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

1

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

2

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

3

আত্মহত্যা রোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্

4

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

5

লালমোহনে মা-ছেলে দুজনেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজ

6

২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, ক্ষুব্ধ মনপুরাবাসী

7

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

8

পরকীয়া দেখে ফেলায় নিজ সন্তানকে হত্যা করেন মা

9

বিএনপিতে বড় রদবদল, ফখরুলের ৪ পদে আলোচনায় চার নেতা

10

কুকরী-মুকরী ঘাটে নামতেই কাদা, দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা

11

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৫ হাজার

12

সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত হাসপাতাল, চালু হয়নি ১১ বছরেও

13

‘এটা শুধু জাদুঘর নয়, স্বৈরশাসকের দণ্ডের স্তূপ’

14

এনসিপি নেতাদের পিষে মেরে ফেলা উচিত

15

স্বর্ণের দাম কমে কত টাকায় বিক্রি হচ্ছে আজ

16

জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ

17

দেশে এত মেধাবী চিকিৎসক থাকতেও রোগীদের কেন বিদেশ যেতে হয়?

18

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

19

চরফ্যাশনে জমি বিরোধে ৬০ সুপারি গাছ কাটার অভিযোগ

20