আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মামলার সুষ্ঠু তদন্তের দাবি ভোলার সিফাতকে হ'ত্যা করেছে কতজনে?

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি: ভোলার রাজাপুরে রিজওয়ান আমিন সিফাত হত্যা মামলার চার্জশিটে অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নিহতের মা ইয়ানুর বেগম। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান ইয়ানুর বেগম। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

লিখিত বক্তব্যে ইয়ানুর বেগম বলেন, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় তার একমাত্র ছেলে রিজওয়ান আমিন সিফাতকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় হাসিবুর রহমান, শাকিব, রনি, মিজানুর রহমান মিঠু, মনজিল, হেলাল উদ্দিন হাওলাদার, রহিম, দ্বীন ইসলাম, কামাল বাহিনী, রিয়াজ হাওলাদার, ফিরোজ, সিহাব, রাজিব, নিজাম উদ্দিন, আবু তাহের, মানছুরা বেগম জুনু, শিখা বেগম, আল ইসলাম ও জাহিদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

তিনি জানান, মামলার পর হাসিব, শাকিব ও রনিসহ কয়েকজন আসামি গ্রেপ্তার হন। তাদের মধ্যে হাসিব, শাকিব ও রনি বর্তমানে কারাগারে রয়েছেন। তবে মামলার আরও কয়েকজন আসামি এখনো গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ইয়ানুর বেগমের অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইউছুফ এজাহারভুক্ত ১৯ আসামির মধ্যে মাত্র তিনজনকে অভিযোগপত্রে রেখে অন্যদের বাদ দিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে কয়েকজন আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এ অভিযোগের পক্ষে সংবাদ সম্মেলনে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি ইয়ানুর বেগম।

তিনি বলেন, তিনি কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করতে চান না। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তার।

সংবাদ সম্মেলনে তিনি সিফাত হত্যা মামলার তদন্ত ও অভিযোগপত্র পুনরায় যাচাই, এজাহারভুক্ত আসামিদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইউছুফ বলেন, এ মামলায় এখনো অভিযোগপত্র প্রস্তুত করা হয়নি। এখনো মামলা তদন্তধীন রয়েছে। সিফাত হত্যায় যাঁরা জড়িত শুধুমাত্র তাঁরাই চার্জশিটে থাকবে। কোন নির্দোষ ব্যক্তি যেন চার্জশিটভুক্ত না হয়, সেদিকে আমরা তদন্ত করছি।

এদিকে, সিফাত হত্যা মামলায় আসামি হওয়া কয়েকজনের দাবি পূর্বশত্রুতা ও বিরোধের জের ধরে সিফাতের মা ইয়ানুর বেগম নির্দোষ বেশ কয়েকজনকে আসামি করেছে। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল না।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে চার–পাঁচ মাসের সার মজুত আছে: কৃষিমন্ত্রী

1

বিশ্বকাপ খেলার মাঠে ভূ-রাজনীতির কৌশল

2

১৯ নম্বর ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়

3

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোব

4

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার

5

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না

6

কুকরী-মুকরী ঘাটে নামতেই কাদা, দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা

7

টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

8

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক

9

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক ভাঙনে যোগাযোগ বিচ্ছি

10

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

11

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদ

12

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

13

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

14

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

15

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসা

16

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট

17

ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

18

ভোলায় বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের আনন্দঘন

19

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

20