আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের সব মাদ্রাসাগুলোতে জরুরি নির্দেশনা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : দেশের সব মাদ্রাসায় প্রতিদিন পিটি এবং খেলাধুলার আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে মঙ্গলবার (৬ জুলাই) একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বর্তমান সরকারের দেশ গঠনে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিনের সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করবেন। কোনো মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক না থাকলে প্রতিষ্ঠানপ্রধান একজন শিক্ষককে এ দায়িত্ব দেবেন।

এ ছাড়া সব মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানকে বিষয়টি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

1

ভোলার শিবপুরে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্র

2

১৯ নম্বর ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়

3

কেক কেটে ‘শিকারি’-এর সাফল্যে উদযাপন জায়েদ খানের

4

বিয়ের দুই মাসের মাথায় উধাও স্ত্রী, টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজ

5

কখন এবং কেন ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয়?

6

ভোলায় ওয়ার্ড বিএনপি সভাপতির উপর হামলার জেরে যুবককে গণপিটুনি,

7

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে

8

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

9

মেঘনা নদীতে বিকল লঞ্চ, নারী-শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার

10

‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হা

11

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থা

12

দেশের পোলট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োট

13

চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

14

বিশ্ব অলস দিবস আজ

15

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে যুবদলের প্

16

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ: সেই মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার ম

17

পদ না পেয়ে ছাত্রদল নেতা নিজের গালে জুতাপেটা

18

আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকসহ বিদেশে বিনিয়োগের অভিযোগ

19

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত:

20