আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলা সরকারি কলেজের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। শনিবার (১৮ জুলাই) কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ও অধ্যয়নরত কলেজটির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দিতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ১৪৫ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও উপস্থিত ছিলেন ৫১ জন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল। প্রধান অতিথি হিসেবে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে প্রধান অতিথির বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ভোলা সরকারি কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী মো. মমিন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মমিন উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি নিজের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠের কথা স্মরণ করে অধ্যবসায়, সততা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন কলেজের সাবেক শিক্ষার্থী মালিহা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকের হোসেন ইফাজ, কুমিল্লা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর ফারহান এবং ইসরাত জাহান ইভা।

বিশেষ অতিথির বক্তব্যে ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, গুণগত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, “মেধাবী হওয়ার পাশাপাশি একজন সৎ ও ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় অর্জন ও সফলতা।”

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক নূর মোহাম্মদ মাসুদ এবং দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো. শিমুল চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। প্রথমবারের মতো আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি এবং কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

1

টিস্যু কালচার প্রযুক্তিতে রোগমুক্ত চারা উৎপাদন বাড়ছে, ভোলার

2

সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ মুনাফা ১১.৭২ শতাংশ

3

স্ত্রীর বিচ্ছেদের খবরে কীটনাশক পান, যুবকের মৃত্যু

4

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

5

দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়

6

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

7

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্

8

ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

9

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

10

ভোলায় স্বামী-স্ত্রীসহ 'জ্বীনের ৪ বাদশা' গ্রেফতার

11

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন ও ভোলা-বরিশাল সেতুর দাবিতে দক্ষ

12

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা

13

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে ডাকাত সর্দার গ্রেপ্তার

14

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

15

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন বাংলাদেশের

16

বোরহানউদ্দিনে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

17

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

18

জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূ

19

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

20