আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড



ভোলায় জাল টাকা রাখার দায়ে সাহিদা বেগম (৪৫) নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ.এস.এম. তারিক শামস এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাহিদা বেগমকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নোটগুলোর মধ্যে একই সিরিজের ১১টি এবং অপর একটি সিরিজের ৭টি নোট ছিল।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) অশোক কুমার বর্মন বাদী হয়ে ওই দিনই বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে প্রমাণিত হলে বিচারক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ই) ধারা অনুযায়ী আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সাহিদা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামীর নাম মো. জাহাঙ্গীর হোসেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা

1

লালমোহনে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

2

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

3

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

4

যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল

5

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না

6

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত

7

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

8

এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্র

9

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউ

10

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

11

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষম

12

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

13

ইয়ামালের অদ্ভুত ফ্যাশনের রহস্য কী!

14

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

15

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

16

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

17

স্কুল টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

18

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

19

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

20