আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় জেলের জালে ২ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার টাকায় বিক্রি

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: মো. সবুজ, ভোলা: ভোলার দৌলতখানের মেঘনা নদীতে রহমান মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি 'রাজা ইলিশ'। মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১০ হাজার ২০০ টাকায় কিনে নেন স্থানীয় রাসেল ব্যাপারী।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছঘাটে নিলামে বিক্রি করা হয়।

জানা গেছে, গতকাল রাতে রহমান মাঝি ৯ জন মাঝিমাল্লা নিয়ে ইলিশ শিকারে নদীতে যান। এরপর জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে 'রাজা ইলিশ' টি ধরা পরে। পরে সকালে মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১০ হাজার ২০০টাকায় কিনে নেন রাসেল ব্যাপারী।
মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারী বলেন, “ঘাটে বড় ইলিশটি আসার পর অনেকেই কিনতে আগ্রহ দেখান। আমি সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছি। মাছটি বরিশালে পাঠানো হবে। ভালো দাম পেলে দুই থেকে তিন হাজার টাকা লাভ হতে পারে।”

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “মেঘনা ও তেতুলিয়া নদীতে এবার সফল অভিযান করা হয়েছে। যার ফলে জেলেরা নদীতে বড় সাইজের ইলিশ পাচ্ছেন। নিষেধাজ্ঞার বিষয়ে জেলেরা আরও সচেতন হলে বড় সাইজের ইলিশসহ ইলিশের উৎপাদন আরও বাড়বে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

1

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

2

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

3

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

4

মেঘনায় জেলের জালে ধরা পড়ল ১৮ কেজির বিশাল কাতল

5

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

6

চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

7

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

8

দৌলতখান বাজারের ফুটপাত ছাড়তে ৩ দিনের সময় দিলেন ইউএনও

9

ঘুষের ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্য

10

কাঁচামরিচের দামের ঝালে পুড়ছে সাধারণ ক্রেতা

11

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

12

সাবেক সঙ্গীর প্রোফাইল দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে

13

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ

14

ভোলার রাজাপুরে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন

15

আনোয়ারায় প্রবাসী-স্ত্রীর খালি ঘরে চুরি, হাঁড়ি-পাতিল ও কাপড়চো

16

নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর নীতিতে পরিবর্তন আনা জরুর

17

সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

18

পে-স্কেলের প্রজ্ঞাপন হতে পারে আজই, বেতন নিয়ে যা জানা গেল

19

ড্রিংকস করে অসুস্থ হয়ে পড়েন সেই তরুণী, অতঃপর

20