আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

 

Brother IT Digital

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহিত মন্ডল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১ টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিত মন্ডল গোপালগঞ্জ জেলার পুরাতন বাজার রোড এলাকার বাসিন্দা প্রফেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯-৪৫৯৬) অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (গোপালগঞ্জ হ-১২-১৪৬৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রোহিত মন্ডল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শব্দে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয় বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।                                                                                                                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শশীভূষণে মাদকবিরোধী অভিযানে দাঁতের চিকিৎসক আটক

1

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

2

পোশাক শিল্পের পরিবেশগত ছাড়ে বাস্তবতা ও প্রযুক্তি বিবেচনার তা

3

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

4

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

5

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্

6

সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: প্রতিমন্

7

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

8

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

9

রোহিঙ্গা সংকটের ১০ বছরকে ২০ বছরে নেওয়া যাবে না: পররাষ্ট্র প্

10

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধা

11

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহ

12

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরক

13

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

14

দুই কার্গো এলএনজি কিনবে সরকার, সাশ্রয় হবে ৩৭০ কোটি টাকা

15

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি

16

মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর

17

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

18

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম

19

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, লেডি বাইকারসহ দুইজনের সশ্র

20