আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চর আইচা বিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণসভা আয়োজন নিয়ে প্রশ্ন



জুলফিকার তালুকদার, ‎চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজনের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

১৬ই জুলাই বৃহঃবার অনুষ্ঠিত হওয়া সভায় দেখা যায় প্রচলিত ব্যানারের পরিবর্তে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে "জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা" লিখে কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

স্থানীয় জুলাই যোদ্ধা খাইরুল ইসলাম ক্ষোভ নিয়ে বলেন, বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হলেও কোনো প্রিন্টেড ব্যানার বা স্মারক ব্যাকড্রপ ব্যবহার করা হয়নি। খাইরুল আরো বলেন, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এমন একটি অনুষ্ঠানে ন্যূনতম একটি ব্যানার বা উপযুক্ত আয়োজন না থাকায় শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দক্ষিণ আইচা থানা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন বিপ্লব (শিক্ষক) কে করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাশেম শাহ। 

অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে এ বিষয়ে জানতে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায়  জানা সম্ভব হয়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলাসহ প্রশাসনে বড় পরিবর্তন: ২৭ উপসচিব গেলেন ২৭ জেলায়

1

ডনের সঙ্গে ভাইরাল অন্তরঙ্গ ছবির নেপথ্য জানালেন সামিরা

2

ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ

3

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

4

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

5

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

6

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

7

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

8

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

9

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

10

মনপুরায় সাংবাদিক-গ্রামবাসীর উদ্যোগে উপকূলের কাছে বালু উত্তোল

11

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

12

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিত

13

যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে

14

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

15

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

16

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

17

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

18

ভোলায় ২৬ লাখ টাকার বক্স কালভার্ট নির্মাণ, হস্তান্তরের আগেই ধ

19

স্বামীকে খুন করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

20