আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ত্র ফেলে পলানোর ঘটনায় দুঃখপ্রকাশ বিএসএফের



লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিএসএফের তিন সদস্য দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতে ফিরে যান। পরে সেগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৯০৭/২-এসের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের শূন্য লাইনে গরু চড়ানোকে কেন্দ্র করে ভারতীয় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের তিন সদস্যের সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা বিজিবিকে না জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

বিষয়টি স্থানীয়রা বিজিবিকে জানালে ঘটনাস্থলে আরও লোকজন জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান বলে জানায় বিজিবি।

খবর পেয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের টহলদল ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে।

ঘটনার পর ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কারণ জানতে চান। একই সঙ্গে এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।

পরে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ৯০৭/৪-এসের কাছে দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে অনুমতি ছাড়া বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ এবং স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার বিষয়টি তুলে ধরা হয়। জবাবে বিএসএফ কমান্ড্যান্ট এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও তিনি আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান।

বৈঠক শেষে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দিয়েছেন।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণাঞ্চলে বারোমাসি লেবু চাষ সম্প্রসারণের উদ্যোগ

1

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

2

কত দিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

3

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

4

চিকিৎসক সংকটে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগে ৩

5

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

6

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

7

শেখ হাসিনা দেশে ফিরলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন: নিলুফার

8

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

9

চরফ্যাশনে ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রবাসীদের সহায়তার হাত

10

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

11

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

12

বই খুলে পরীক্ষা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

13

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

14

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

15

গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার

16

জুতার মালা পড়িয়ে অপমান তজুমদ্দিনের আলোচিত সেই ঘটনায় চারজন আট

17

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

18

ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্

19

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, আলোচনায় কে

20