আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য



চ্যানেল ভোলা : শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজ একটা ইন্টারভিউ আমরা দেখেছি, যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।’

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশনের আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কার মাধ্যমে ফিরবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয় বাংলাদেশ সরকারকেই নির্ধারণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগও সরকারেরই নেওয়া উচিত।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দলগতভাবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা যাচ্ছে। তার মতে, এ উদ্যোগ সঠিক পথে এগোচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার পাশাপাশি আইনগত প্রক্রিয়ায় দলের বিচারও হওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্ত অনেকটাই দিল্লির ওপর নির্ভরশীল। তাই তার দেশে ফেরা কিংবা বিচারসংক্রান্ত বিষয়ও ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে জনগণ তা মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ব্যবসায়িক খাতের প্রতিনিধিরা অংশ নেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলার ১ দিন পর অনলাইনে এনসিপির অভিযোগ গ্রহণ

1

মা-তিন মেয়েকে হত্যায় প্রতিবেশীর আহাজারি, ‘আমিতো একটা মানুষকে

2

বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে য

3

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

4

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

5

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

6

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার

7

বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জা

8

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

9

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

10

ঘাতক মানিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমোহনে মানববন্ধন ও বি

11

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

12

শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা

13

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

14

দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, উদ্বেগ প্রকাশ স

15

বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে চমক, আলোচনায় যাদের নাম

16

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

17

সুগন্ধি চালের রপ্তানি অনুমোদন কমাবে সরকার

18

বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় পড়ে গিয়ে আওয়ামী লীগ নেতা

19

বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন?

20