আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা



দলের প্রধান ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে অনেকটা গোপনেই ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘শ্যাডো ক্যাবিনেট’ গঠন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এতদিন ছায়া মন্ত্রিসভার কার্যক্রম অনেকটা আড়ালে রাখা হলেও শিগগির এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আমির ডা. শফিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেছেন, তারা এরই মধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন। এর সদস্যদের প্রশিক্ষণ চলছে। শিগগির আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে।

কার্যক্রম পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।

ছায়া মন্ত্রিসভার ধারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. স ম আলী রেজা বললেন, পার্লামেন্টারি গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা কোনো নতুন ধারণা নয়; শক্তিশালী নাগরিক ও রাজনৈতিক সংস্কৃতি রয়েছে- এমন দেশগুলোয় এটি প্রতিষ্ঠিত চর্চা।

তার মতে, ছায়া মন্ত্রিসভা সরকারের ওপর একধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে এবং বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দেয়। সরকার বাজেট বা বড় কোনো নীতি প্রস্তাব দিলে সংশ্লিষ্ট ছায়া মন্ত্রীরাও বিকল্প বাজেট বা নীতিপ্রস্তাব জনগণের সামনে তুলে ধরতে পারেন। এতে তুলনামূলক আলোচনা তৈরি হবে এবং সরকারও প্রয়োজনীয় বিষয় গ্রহণের সুযোগ পাবে।

সূত্র: আগামীর সময়


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে কবে দেখা যাবে সূর্যগ্রহণ? জানুন তারিখ ও সময়

1

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

2

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসু নেতা

3

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

4

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

5

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি

6

আজ বিশ্ব প্রেমিকা দিবস

7

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

8

পদ্মা সেতুতে বাস উল্টে আহত ৮ যাত্রী

9

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রত

10

রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে

11

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

12

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান অত্যন্ত দুঃখ

13

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

14

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

15

যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে

16

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

17

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

18

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

19

যে ৩ ব্যাংকে যাবে ফ্যামিলি কার্ডের টাকা, বিতরণ কবে

20