আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বর কমলেই নয়, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ডেঙ্গু রোগীর জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে এডিস মশার লার্ভা ধ্বংসে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ এবং চিকিৎসকদের জন্য দৈনিক চিকিৎসা প্রটোকল চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গত দুই মাস ধরে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির বিষয়ে তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে বিশেষ ধরনের একটি মেডিকেল ট্যাবলেট সংগ্রহ করা হবে। জমে থাকা পানি, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ বিভিন্ন স্থানে এ ট্যাবলেট ব্যবহার করলে দ্রুত লার্ভা ধ্বংস করা সম্ভব হবে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্লাজমা লিকেজের কারণে অনেক রোগীর মৃত্যু হয়। এ কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি দৈনিক চিকিৎসা (ডেইলি ট্রিটমেন্ট) প্রটোকল তৈরি করা হয়েছে, যা দেশের সব চিকিৎসকের মোবাইল ফোন ও ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের মেডিকেল শিক্ষার কারিকুলাম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কারিকুলাম প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, গত ১৭ বছরে ঢাকা মেডিকেল কলেজ উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে কিছুটা পিছিয়ে ছিল। বিশেষ করে প্যাথলজি বিভাগে তিন বছর আগে একটি সরকারি মাইক্রোস্কোপ নষ্ট হওয়ার পর নতুন কোনো বরাদ্দ দেওয়া হয়নি।

তিনি জানান, নতুন হস্তান্তর করা আধুনিক মডেলের মাইক্রোস্কোপের মাধ্যমে এখন এক সিটিংয়েই আরও নিখুঁতভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে, যা চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি হাসপাতালের ডিআই (ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট) সরবরাহ ব্যবস্থার অনিয়ম দূর করতে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করারও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোসাররাত সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

1

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ছিলেন ট্র

2

মঙ্গলবার থেকে চলবে ‘পিংক বাস’, যাবে যেসব রুটে

3

বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

4

ভর্তি ফরমে মুজিব শতবর্ষের লোগো, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হা

5

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

6

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

7

৯৬ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

8

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

9

লংমার্চে নাসীরুদ্দীনের প্রাডো গাড়ি নিয়ে কৌতূহল, যা বললেন তিন

10

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: ত

11

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের

12

১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আজ, ফল জানবেন যেভাবে

13

ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর যক্ষ্মার ওষুধ সেবন, গৃহবধূর মৃত

14

দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়

15

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

16

তিন কোম্পানির জ্যাম ও কেক বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

17

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পর

18

পা দিয়ে লিখেই মাস্টার্স, চাকরি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চা

19

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

20