আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Brother IT Digital

সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেছেন, সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে-স্কেল করা হয়েছে, সেটা অনেকটাই চূড়ান্তের পথে।

তিনি আরও বলেন, ইশতেহারের বাইরে গিয়েও কাজ করেছে সরকার। অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের ৭ হাজার কোটি টাকা ফ্যাসিবাদী সরকার লোপাট করে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা ২০২২ সালের পর থেকে টাকা পাননি। অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী টাকার ব্যবস্থা করে দেন। দুদিন আগে এক অনুষ্ঠানে আমরা দুই হাজার কোটি টাকা দিয়েছি।

এর আগে গতকাল রোববার নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যে কোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক ছেলে

1

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

2

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: জামায়াত আমির

3

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

4

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলি

5

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

6

ভোলায় পার্থের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেয়েছেন ১০

7

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

8

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

9

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

10

এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

11

তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

12

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

13

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে ভিন্ন পন্থা বেছে নিচ্ছ

14

২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

15

তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

16

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সা

17

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

18

পবিত্র আশুরা আজ

19

যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের

20