আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ১ বছর ৩ মাসে কোরআনের হাফেজ ১৪ বছরের নবীন



চ্যানেল ভোলা : চরফ্যাশনের ১৪ বছর বয়সী আব্রাহাম আলম নবীন মাত্র ১ বছর ৩ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলেকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্নই অল্প সময়ের মধ্যে বাস্তবে রূপ দিয়েছে নবীন।

নবীন চরফ্যাশন উপজেলার এওয়াজপুর (রূপনগর) গ্রামের সাংবাদিক রুবেল আশরাফুলের ছেলে এবং পূর্ব এওয়াজপুর মজিদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল ইসলাম মাস্টারের নাতি। সে স্থানীয় শামসুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ভর্তি হওয়ার পর কায়দা ও আমপারা শিক্ষা শেষ করে অল্প সময়ের মধ্যেই সে হিফজ সম্পন্ন করে। গত রোববার মাদ্রাসা কর্তৃপক্ষ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা দেয়।

নবীনের শিক্ষক হাফেজ মাওলানা ইসরাফিল বলেন, নবীন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তার এই সাফল্যে শিক্ষকরা আনন্দিত। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, নবীন যেন ভবিষ্যতে একজন যোগ্য আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

মাদ্রাসার পরিচালক মাওলানা মো. রিয়াজুল ইসলাম বলেন, শুরু থেকেই নবীনের মধ্যে শেখার আগ্রহ ও মেধার পরিচয় ছিল। সঠিক দিকনির্দেশনা পেলে সে ভবিষ্যতে বড় আলেম হতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবীনের বাবা সাংবাদিক রুবেল আশরাফুল বলেন, “ছেলেকে হাফেজ বানানো ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। মহান আল্লাহ সেই ইচ্ছা পূরণ করেছেন। ছেলের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। সবাই তার জন্য দোয়া করবেন।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

1

ওসমান হাদি হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য

2

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’ — স্বরাষ্ট্রমন্ত্রী

3

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

4

অনলাইন জুয়ার আসর থেকে নারী আর্জেন্টিনা সমর্থক আটক

5

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

6

গলায় ইট বেঁধে কুকুর হত্যার ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধ

7

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

8

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্

9

বোরহানউদ্দিনে ৪ শতাংশ জমির বায়না, ১০ লাখ টাকা লেনদেনের দাবি

10

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

11

লালমোহনে মা-ছেলে দুজনেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজ

12

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

13

সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্

14

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

15

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্র

16

সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হল

17

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

18

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

19

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

20