আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের



চ্যানেল ভোলা: বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় অঞ্চলের জেলে, ট্রলার ও নৌযান মালিকদের মাছ শিকারে সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিন জোন। একই সঙ্গে গভীর সমুদ্রে থাকা নৌযানকে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

শনিবার (১৮ জুলাই) সকালে কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বর্তমানে সমুদ্রে থাকা সব নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে এবং ট্রলার ও নৌযানের মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজন বা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

1

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

2

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: ন

3

তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এল

4

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

5

ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর রহমা

6

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

7

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

8

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

9

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘট

10

কিডনি বিক্রির ‘বকেয়া’ সাড়ে ৯ লাখ টাকা না পেয়ে মামলা

11

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

12

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

13

ভিজিএফের চাল নিয়ে অনিয়মের অভিযোগ, শতাধিক জেলের ক্ষোভ

14

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ইয়াবাসহ ৪ মাদ

15

শপথ বাক্যে যা পাঠ করেন রাষ্ট্রপতি

16

আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

17

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যার

18

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

19

পদ্মা সেতুতে বাস উল্টে আহত ৮ যাত্রী

20