আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত হাসপাতাল, চালু হয়নি ১১ বছরেও



সরকারি অর্থে নির্মিত একটি হাসপাতাল যেখানে চিকিৎসা পাওয়ার স্বপ্ন দেখেছিলেন সীমান্ত অঞ্চলের লাখো মানুষ। কিন্তু সেই স্বপ্ন আজও অধরাই। যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতালটি নির্মাণ শেষ হওয়ার ১১ বছর পার হলেও আজও চালু হয়নি। ফলে নিজামপুর, ডিহি, লক্ষণপুরসহ আশপাশের চারটি ইউনিয়নের লাখ লাখ মানুষ এখনও মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন।

জানা গেছে, ২০১৩ সালে সীমান্তবর্তী নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। ২০১৫ সালে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের আশা ছিল, অল্প সময়ের মধ্যেই হাসপাতালটিতে চিকিৎসাসেবা চালু হবে। কিন্তু এক যুগের কাছাকাছি সময় পেরিয়ে গেলেও হাসপাতালটি এখনো তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রতিটি কক্ষ ফাঁকা। নেই কোনো চিকিৎসক, নার্স কিংবা স্বাস্থ্যকর্মী। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করা হয়নি। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি বছরের পর বছর অচল পড়ে থেকে ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হাসপাতাল ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালের রং উঠে যাচ্ছে, দরজা-জানালা নষ্ট হয়ে পড়েছে। নির্মাণকালে আনা রোগীর বেড, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্রও অযত্নে পড়ে থেকে নষ্ট হওয়ার পথে।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ থাকায় ভবনের ভেতরে প্রায়ই মাদকসেবীদের আড্ডা বসে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. ফজলে ওয়াহিদ বলেন, হাসপাতালটি নির্মাণের সময় আমরা ভেবেছিলাম এলাকার মানুষ সহজেই চিকিৎসাসেবা পাবে। কিন্তু ১১ বছরেও হাসপাতালটি চালু হয়নি। অসুস্থ রোগীদের নিয়ে এখনও দূরের হাসপাতালে যেতে হয়। আমরা দ্রুত হাসপাতালটি চালুর জোর দাবি জানাই।

জরুরি চিকিৎসার প্রয়োজন হলে এখনও তাদের নাভারণ বা যশোর শহরের হাসপাতালের ওপর নির্ভর করতে হয়। অনেক সময় রোগীকে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সংকট আরও বেড়ে যায়। বিশেষ করে গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও বয়স্ক রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে ওয়াহিদ বলেন, হাসপাতালটি চালু হওয়া অত্যন্ত প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিক রয়েছে।

মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক বলেন, হাসপাতাল ভবন নির্মাণ হলেও প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম এবং প্রশাসনিক অনুমোদন না থাকায় কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল পেলেই হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন, গোড়পাড়া মা ও শিশু কল্যাণ হাসপাতালটি দীর্ঘদিন অচল থাকা দুঃখজনক। সীমান্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটি দ্রুত চালু হওয়া প্রয়োজন। আমি বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করবো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সমন্বয়হীনতা এবং প্রয়োজনীয় জনবল সংকটের কারণেই হাসপাতালটি দীর্ঘদিন চালু করা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের কার্যক্রম চালুর মাধ্যমে সীমান্ত অঞ্চলের চারটি ইউনিয়নের লাখ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তাদের মতে, আর কোনো অবহেলা নয় জনগণের করের টাকায় নির্মিত এই হাসপাতালকে দ্রুত মানুষের সেবায় উন্মুক্ত করাই এখন সময়ের দাবি।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে: লুৎফুজ্জামান বা

1

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

2

ভোলায় সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন মা, অঝোরে কাঁদছে স্বা

3

অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু

4

দুপুর ১টার মধ্যে ১৪ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবন

5

মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা, শূন্য ৪৮ শিক্ষক

6

নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস

7

১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, একমাত্র পাস করা শিক্ষার্থীর নাম

8

স্ত্রীর লাশ মর্গে রেখেই পালালেন স্বামী

9

ভোলায় দুই মাসেও শুরু হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগে দুই ইউনিয়নে

10

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

11

ভোলায় চিকিৎসক-নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শু

12

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

13

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

14

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

15

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক

16

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

17

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফের রাজপথে আন্দোলনের দাবানজ

18

মেসিকে নিয়ে যে ভবিষদ্বাণী করলেন এমবাপ্পে

19

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

20