আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’— শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্নে মুগ্ধ নোবিপ্রবি




চ্যানেল ভোলা : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক ব্যতিক্রমী মুহূর্তের জন্ম দিয়েছে এক শিশুর সরল প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের মুখোমুখি হয়ে শিশুটি জানতে চায়, “হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?”

সোমবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ২০তম বিশ্ববিদ্যালয় দিবস, ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওশেনোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকীর কন্যা সাবাহ্ সিদ্দিকা পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠে। এ সময় শিক্ষামন্ত্রীকে দেখে কৌতূহলী হয়ে সে প্রশ্ন করে, “হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?”

শিশুটির এমন নিষ্পাপ ও অকপট প্রশ্নে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী এবং দর্শকদের মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। মুহূর্তটি সবার দৃষ্টি আকর্ষণ করে এবং অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।

বক্তব্যে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার সম্প্রসারণে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

1

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

2

বিপৎসীমার ওপরে ৬ নদীর পানি, বাড়ছে উদ্বেগ

3

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

4

সাংবাদিককে কান ধরে দেখাতে হবে কয় টাকা তোলা হয়েছে: আম্মার

5

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

6

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের

7

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পান

8

ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

9

বাড়িতে হামলার প্রতিক্রিয়া জানালেন সাকিব

10

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত?

11

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

12

ভোলার নতুন বাজারে ৫ হাজার টাকায় ব্যবসা শুরু। এখন মাসে ইনকাম

13

এসএসসির ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

14

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড

15

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

16

কিমের কাছে ৫৭টি পরমাণু বোমা আছে, তাই মিলেমিশে থাকা জরুরি: ট্

17

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

18

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

19

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

20