আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি



বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান ও কবির হোসেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম 
এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জাকির হোসেন মনির, ওমর ফারুক, হারুনুর রশিদ সুমন, লুকু চৌধুরী, কামাল মেম্বার, কামাল পাশা, এমদাদ হোসেন, সপন গোলাদারসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
র‍্যালিকে ঘিরে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

1

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

2

সাগরে মাছ শিকারে গিয়ে চরফ্যাশনের যুবক নিখোঁজ, ধোঁয়াশায় পরিবা

3

এইচএসসিতে ‘প্রক্সি’ দিতে আসা ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের সাজা

4

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

5

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

6

ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা, যা বললেন ইশরাক

7

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

8

যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ

9

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

10

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

11

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাত

12

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

13

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

14

প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়

15

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

16

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

17

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

18

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের

19

দেশে এখনো হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান: হাসনাত আবদুল্লাহ

20