আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় স্বপ্নীল সমাজ সেবা সংগঠনের নতুন কমিটি ঘোষণা



রাহাত ভোলা : ভোলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বপ্নীল সমাজ সেবা সংগঠন-এর ২০২৬-২৭ মেয়াদের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাকসুদা আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী

শনিবার (২ আগস্ট) সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সাংগঠনিক সম্পাদক এ আর আতিক, অর্থ সম্পাদক তুষার ইমরান, সহ-অর্থ সম্পাদক আরাফ ইসলাম, প্রকল্প প্রতিনিধি বি এম বাছেদ হোসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ নাঈমুর রহমান, প্রচার সম্পাদক মো. ফয়সাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী এবং কার্যনির্বাহী সদস্য রিয়াজ মাহমুদ, মো. আরমান রাকিব ও মাহবুব আলম।

সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান বলেন, স্বপ্নীল একটি শিক্ষার্থী পরিচালিত মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটির মাধ্যমে এ কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি বলেন, মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে পরিচালিত স্বপ্নীল সমাজ সেবা সংগঠন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতে কাজ করে যাচ্ছে। প্রায় ছয় বছর ধরে সংগঠনটির মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে এ কার্যক্রম চলবে।

নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে সম্মিলিতভাবে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে মানুষের কল্যাণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে তিনি কাজ করবেন। সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে নতুন কমিটি কাজ করবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, স্বপ্নীল সমাজ সেবা সংগঠন দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করে আসছে। পাশাপাশি প্রকল্পভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ ভবিষ্যতেও মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনসিপির বিরুদ্ধে মনপুরায় বিক্ষোভ

1

জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

2

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

3

ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কা

4

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

5

জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার গুচ্ছগ্রাম, পানিবন্দী ৬০ পরি

6

মনপুরায় ঝুঁকিপূর্ণ ভবনে ৪৮৭ শিক্ষার্থীর পাঠদান, আতঙ্কে শিক্ষ

7

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

8

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

9

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য

10

নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১

11

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’

12

জার্মানিতে সমকামী মিছিলের ওপর গাড়ি তুলে দিলেন এক ব্যক্তি

13

চর দীঘল বাগানে ঢুকলেই মিলিয়ে যায় মোবাইল নেটওয়ার্ক

14

ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

15

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

16

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

17

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

18

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

19

ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

20