আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসিতে ‘প্রক্সি’ দিতে আসা ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের সাজা



চ্যানেল ভোলা: রংপুরের পীরগঞ্জে অন্যের হয়ে এইচএসসি পরীক্ষায় (প্রক্সি) দিতে এসে শুভ ইসলাম রিয়ন (২৬) নামের এক ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলার পীরগঞ্জ উপজেলার বিজ্ঞান ও কারিগরি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র যাচাই করার পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

জানা গেছে, পরীক্ষা চলাকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে রিয়নের পরিচয় যাচাই করা হয়। এসময় তিনি পৌরসভার প্রজাপাড়া এলাকার আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়।

পরে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিক বিষয়টি অবগত করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র যাচাই করার পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি পরীক্ষার চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি কেন্দ্রে রংপুর বিভাগের আট জেলার ৭৩৩টি কলেজের ১ লাখ ১৪ হাজার ৭৩৬ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

1

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

2

বিরোধীদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

3

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

4

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

5

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভি

6

বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজি

7

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা ক

8

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

9

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

10

সারোয়ার তুষারকে এক হাত নিলেন রাশেদ খাঁন

11

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

12

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফি

13

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত

14

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

15

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

16

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

17

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে

18

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

19

মেসিকে নিয়ে যে ভবিষদ্বাণী করলেন এমবাপ্পে

20