আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য নয়: স্বপন



ইব্রাহিম আকতার আকাশ: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে বিতর্ক দেখা দিয়েছে। কমিটি গঠনে ৩ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠলেও তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন নবনির্বাচিত নেতারা।

দলীয় সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ জুলাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেলিম, সদস্য সচিব এটিএম লোকমান হাওলাদারসহ আহ্বায়ক কমিটির ৮ সদস্যের উপস্থিতিতে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। এতে স্থানীয়দের প্রত্যক্ষ সমর্থনে মো. আব্দুল হান্নান সভাপতি এবং মো. স্বপন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন বলে জানানো হয়।

তবে কমিটি গঠনের বিষয়টি মেনে নিতে পারছেন না স্বপন খানের প্রতিপক্ষ জসিম উদ্দিন ফরিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করছেন, ৩ লাখ টাকার বিনিময়ে স্বপন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ অভিযোগের প্রতিবাদে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. স্বপন খান। তিনি বলেন, জনগণের সমর্থনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিপক্ষ জসিম উদ্দিন ফরিদ পরাজিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন। এ ধরনের তথ্য প্রচারের জন্য তিনি জসিম উদ্দিন ফরিদের বিরুদ্ধে বিচারের দাবি জানান।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান বলেন, “ভোলা-২ আসনের এমপি হাফিজ উদ্দিন আহমেদের এলাকায় টাকার বিনিময়ে বিএনপির কোনো কমিটি বিক্রি হয় না। পক্ষিয়া ৪ নম্বর ওয়ার্ডের কমিটি ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে—জসিম উদ্দিন ফরিদের এমন দাবি সম্পূর্ণ অসত্য।”

সংবাদ সম্মেলনে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জসিম উদ্দিন ফরিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

1

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্র

2

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণ

3

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

4

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

5

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

6

চলতি মাসে মন্ত্রিসভা পুনর্গঠনের সম্ভাবনা, আলোচনায় যারা

7

হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে সি-ট্রাক ও ট্রলার, ৪ দিন ধরে বন্ধ ফে

8

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

9

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

10

ভোলা-বরিশাল সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার

11

কনডেম সেলে যেভাবে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স

12

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

13

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

14

ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

15

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

16

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

17

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

18

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

19

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

20