আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখান বাজারের ফুটপাত ছাড়তে ৩ দিনের সময় দিলেন ইউএনও

 

Brother IT Digital

দৌলতখান বাজারের ফুটপাতের অবৈধ স্থাপনা সরাতে ব্যবসায়ীদের ৩ দিনের সময়সীমা

মো: রাকিব দৌলতখান (ভোলা) প্রতিনিধি:: ভোলার দৌলতখান পৌরসভার বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, পথচারীদের দুর্ভোগ কমানো এবং বাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।

ইউএনও আব্দুল মতিন খান জানিয়েছেন, নির্ধারিত তিন দিনের মধ্যে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে ফুটপাতের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায়, সময়সীমা শেষ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকানপাট ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় দীর্ঘদিন ধরে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে যানজট ও জনদুর্ভোগ কমার পাশাপাশি পথচারীদের চলাচল সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

দৌলতখান বাজারকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে প্রশাসনের এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেট্রল ও আলকাতরার গন্ধ ভালো লাগার কারণ কী?

1

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

2

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের

3

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

4

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

5

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রম

6

প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় না গিয়ে গেলেন বরিশাল: না

7

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

8

ভোলায় প্রথম নৌযান শুমারির প্রস্তুতি, অনুষ্ঠিত হলো সেমিনার

9

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

10

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

11

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

12

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

13

চেয়ারম্যান হতে সরকারি চাকরি ছাড়লেন প্রধান শিক্ষক মাসুম

14

চর দীঘল বাগানে ঢুকলেই মিলিয়ে যায় মোবাইল নেটওয়ার্ক

15

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমানে প্রাণ দিলেন রবিউল

16

প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা

17

‘মেয়ের চাপে’ যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা

18

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: প

19

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

20