আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর



মো. সবুজ: ভোলার আলোচিত গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেফতার স্বামী, শাশুড়ি ও খালা শাশুড়ির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জুন) দুপুরে ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— নিহত মিতুর স্বামী সোহাগ, শাশুড়ি কোহিনূর বেগম এবং খালা শাশুড়ি মুক্তা আক্তার। তারা মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৪ নম্বর আসামি।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ জুন ভোলা শহরের উকিলপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্বামী, শাশুড়ি, ননদসহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের বাবা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
পরে গত ১৬ জুন রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভোলা র‍্যাব-৮ ও চট্টগ্রাম র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে সোহাগ, কোহিনূর বেগম ও মুক্তা আক্তারকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে আলোচিত এ মৃত্যুর ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

1

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

2

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

3

এসএসসির ফলে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

4

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

5

দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতু

6

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে:

7

মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুইজন, কে পেলেন কোন মন্ত্রণালয়?

8

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

9

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

10

উড়ন্ত বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা, অতঃপর...

11

আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

12

আইপিএলের মালিকানার যে দলে যোগ দিলেন মোস্তাফিজ

13

মাত্র ১ বছর ৩ মাসে কোরআনের হাফেজ ১৪ বছরের নবীন

14

মৃত্যুর ৩০ বছর পরও রহস্যের কেন্দ্রে সালমান শাহ, মরদেহ উত্তোল

15

টানা ৪০ দিন জামাতে নামাজ, ৯ শিশু-কিশোর পেল সাইকেল

16

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১

17

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে

18

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

19

মনপুরায় টানা বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, পানির নিচে ৫ হাজা

20