আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



জুলফিকার তালুকদার, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং প্রয়াত এক শিক্ষককে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কাশেম শাহ এবং সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম ফারুককে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রয়াত সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. আবদুস ছালামকে (মরণোত্তর) সম্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (ছুট্রো), চরমানিকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম, বিএনপি নেতা আব্দুল মন্নান হাওলাদার, পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, জালাল আহমদ কলেজের প্রভাষক মো. ইলিয়াস, নীলিমা জ্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন আরিফ এবং চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউনুস (বিএসসি)।

বক্তারা বলেন, সংবর্ধিত তিন শিক্ষক তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের কর্মনিষ্ঠা, সততা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মানপত্র পাঠ, স্মৃতিচারণ, বিদায়ী শিক্ষকদের অনুভূতি প্রকাশ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া প্রয়াত শিক্ষক মো. আবদুস ছালামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমকের ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অ

1

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

2

আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

3

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

4

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

5

প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তাহলে দুর্নীতি বন্ধ হয় না কেন:

6

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল

7

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

8

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

9

শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জেডিপির

10

ভোলায় চ্যাম্পিয়ন প্যারেন্টসদের নিয়ে সুশীলনের দুই দিনব্যাপী প

11

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

12

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

13

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

14

ভোলায় চিকিৎসক-নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শু

15

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, ভিডিও ভ

16

ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

17

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তথ্যপ্রযুক্তি ও শ্রমবা

18

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

19

সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

20