আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সজল কুমার দাস



চ্যানেল ভোলা: ভোলা সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসন ক্যাডারের ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সজল কুমার দাস।

তিনি এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব-১ ও ভূমি অধিগ্রহণ শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার জন্য তিনি পরিচিত।

নতুন ইউএনও হিসেবে তাঁর যোগদানের মধ্য দিয়ে ভোলা সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবার মানোন্নয়ন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সজল কুমার দাস ২০২৫ সালের ১১ নভেম্বর বর্তমান পদে যোগদান করেন। স্থানীয়দের আশা, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে ভোলা সদর উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এদিকে উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সচেতন মহল নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে উন্নয়ন, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সমন্বিত উদ্যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর সজল কুমার দাস বলেন, “সরকারের নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ কাজে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকারের সব অফিসের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে স

1

স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

2

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে:

3

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্

4

চাঁদাবাজ ও মাদক কারবারিদের ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে

5

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

6

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

7

চট্টগ্রামে গোলটেবিল আলোচনা “টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্

8

লালমোহনে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

9

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়

10

এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আইনমন্ত

11

ভোলার গ্যাসে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র: জরুরি সমাধান, না

12

২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, ক্ষুব্ধ মনপুরাবাসী

13

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

14

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তা

15

ভোলায় জেলের জালে ২ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার টাকায় বিক্রি

16

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

17

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

18

মেসিকে নিয়ে যে ভবিষদ্বাণী করলেন এমবাপ্পে

19

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

20