আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে ঢাকা থেকে বউ আনলেন শাহীন

 

Brother IT Digital

শরীফ, বোরহানউদ্দিন: দীর্ঘদিনের স্বপ্ন পূরণ ও পরিবারের ইচ্ছায় হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে নববধূ মারজিয়া আক্তার মীম কে নিয়ে আসলেন মোঃ শাহীন ফকির নামে ফ্রান্স প্রবাসী এক যুবক।

প্রবাসী মো. শাহিন ফকির বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের মো. সিরাজের ছেলে ৷ সে দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন। সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেট এলাকার কর্ণক টাওয়ারে নিজস্ব বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৷ বিয়ের পর থেকেই শাহিনের স্বপ্ন ছিল, স্ত্রীকে হেলিকপ্টারে করে সরাসরি নিজ গ্রামে নিয়ে আসবেন। একই স্বপ্ন ছিল তাঁর বাবা-মায়েরও।

সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরাসরি বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে হেলিকপ্টার যোগে অবতরণ করেন নবদম্পতি।

শাহিনের পরিবার জানায়, গতকাল মঙ্গলবার তাঁদের আসার পরিকল্পনা ছিল। তবে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর উপলক্ষে আকাশপথে বিধিনিষেধ থাকায় সেদিন আসা সম্ভব হয়নি। তাই এক দিন পিছিয়ে আজ বুধবার নির্ধারিত সময়ে হেলিকপ্টারটি অবতরণ করে। তার এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয় বাড়তি কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ। হেলিকপ্টারে নববধূর আগমনের দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যেও দেখা যায় আগ্রহ ও উচ্ছ্বাস। অনেকের কাছে এটি ছিল বিয়ের অনুষ্ঠানে এক নতুন অভিজ্ঞতা।

নিজের এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে শাহিন ফকির বলেন, “বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।”

এদিকে, হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই নববধূকে একনজর দেখতে গ্রামের শত শত মানুষ ভিড় করেন। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নবদম্পতিকে স্বাগত জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোঃ শরীফ, নোমান ও ফরিদ সহ অনেকে জানান, গ্রামে সচরাচর হেলিকপ্টার আসতে দেখা যায় না। তাই হেলিকপ্টারে নববধূ আসার খবর শুনে তাঁরা দেখতে ছুটে এসেছেন। এমন ব্যতিক্রমী আয়োজনে তাঁদেরও বেশ আনন্দ লাগছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত, পরে ব্যাগে ভরে হাসপাতালে

1

তজুমদ্দিনের শম্ভুপুরের চেয়ারম্যান হতে চান মামুন অর-রশিদ

2

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে

3

৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শি

4

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

5

স্থানীয় সরকার নির্বাচন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!

6

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

7

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

8

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ইয়াবা, কুড়িয়ে নিল উৎসু

9

আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যা, বিক্রি করে কেনেন বাটনফোন

10

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রে

11

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা

12

লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি মোশাররফ ও সম্পাদক হোসে

13

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

14

ভয়াবহ বন্যা: যে প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা নেপাল

15

পিংক বাস কী আসলেই মেয়াদোত্তীর্ণ, ব্যাখ্যা দিল বিআরটিসি

16

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

17

চ্যানেল ভোলায় সংবাদ প্রচারের পর সড়ক সংস্কার করলেন অ্যাডভোকেট

18

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

19

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা

20