আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে হকিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত



ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের ডি.টি.এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুঞ্জেরহাট হকিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ। বিসমিল্লাহির ইলেকট্রনিকসের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে ফরাজি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাওলাদার বাড়ি একাদশ।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় ডি.টি.এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় ফরাজি স্পোর্টিং ক্লাব ও হাওলাদার বাড়ি একাদশ।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথমার্ধে হাওলাদার বাড়ি একাদশ একটি গোল করে এগিয়ে যায়। পরবর্তীতে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের ব্যবধানে জয় পায় দলটি।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে মার্সেল ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রফি ও একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। রানার্সআপ ফরাজি স্পোর্টিং ক্লাবের অধিনায়কের হাতে দেওয়া হয় একটি টিভি ও ট্রফি।

অনুষ্ঠানে বক্তব্য দেন মার্সেল ব্র্যান্ডের হেড অব বিজনেস হুসাইন মুহাম্মদ রুহিন সাব্বির। তিনি বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।

তিনি আরও বলেন, কুঞ্জেরহাটে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও খেলাধুলা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে মার্সেল ব্র্যান্ডের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন জয়, সোহাগ, মুন্না, রুবেল, রমজান কাজী ও আলামিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ডের হেড অব বিজনেস হুসাইন মুহাম্মদ রুহিন সাব্বির, সেলস ইনচার্জ নুরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম, স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা আবু হেনা রনি, কাচিয়া দক্ষিণ বিএনপির সভাপতি শেখ সাদী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, ডি.টি.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনাল ম্যাচকে ঘিরে ডি.টি.এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিড়ালের পায়ে ২৯ আঙুল, গড়ল গিনেস রেকর্ড

1

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

2

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

3

শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জেডিপির

4

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

5

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

6

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

7

জামায়াতের মিছিলে হামলা, চলছে ব্যাপক সংঘর্ষ

8

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

9

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ

10

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

11

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

12

টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্য রাখতে পারেননি রাহুল

13

এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আইনমন্ত

14

বাংলাদেশে সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল ফেসবুক; ব্যবহারকারীরা

15

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

16

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

17

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

18

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দ

19

ভোটে দাঁড়াবেন বলে ওমরা করতে যাচ্ছেন হিরো আলম

20