আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে মধ্যরাতে ভাই ভাই বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড



ইব্রাহিম আকতার আকাশ: ভোলার বোরহানউদ্দিন উপজেলার মজম বাজারে অবস্থিত ভাই ভাই বেকারিতে শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেকারিটির একাংশ পুড়ে যায় এবং ভেতরে থাকা বিভিন্ন মালামাল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেছেন, ঘটনায় তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

 ফায়ার সার্ভিস স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বেকারির চুলার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 বেকারির মালিক মো. হাসান বলেন, “আমি ব্র্যাক ব্যাংক থেকে ১৬ লাখ টাকা ঋণ নিয়ে এই বেকারিটি গড়ে তুলেছি। এখানে প্রতিদিন ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন। আগুনে আমার বেকারির মেশিন, কাঁচামালসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এখন আমি কীভাবে আবার ঘুরে দাঁড়াব, বুঝতে পারছি না।

 বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রবিউল আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

 অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হ

1

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

2

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কি

3

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

4

জনবল সংকটে ধুঁকছে চরফ্যাশন হাসপাতাল, ৬৬ চিকিৎসকের বিপরীতে কর

5

বিএনপি মাদকের টাকায় পরিচালিত হয়—শিবির নেতা হামদু

6

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

7

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

8

প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় না গিয়ে গেলেন বরিশাল: না

9

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

10

মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, পুলিশি অভ

11

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত: রি

12

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ

13

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক

14

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

15

আলাদা হতে চান না তিন বোন, তাই একজনকেই বিয়ে

16

কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নি

17

৫ আগস্ট সেনা সদরের বৈঠকের সেই আলোচনা প্রকাশ করলেন আসিফ নজরুল

18

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

19

মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা, শূন্য ৪৮ শিক্ষক

20