আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর স্বর্ণালংকার লুটের অভিযোগ

 

Brother IT Digital

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মুখে মাস্ক পরা এক ব্যক্তি প্রবাসী ওয়ালিউল্লাহর বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়িতে থাকা তাঁর স্ত্রী আছমা বেগমকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করা হয়। পরে তাঁর কাছ থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ এক হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আছমা বেগমকে সান্ত্বনা দিতে তাঁর বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। দিনের বেলায় বসতবাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে লুটের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

আছমা বেগমের জামাতা নাঈম বলেন, দিনের বেলায় আশপাশে লোকজন থাকা অবস্থায় একজন নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুটের ঘটনা উদ্বেগজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

1

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকি

2

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

3

প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কড়া সতর্কবার

4

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

5

আইপিএলের মালিকানার যে দলে যোগ দিলেন মোস্তাফিজ

6

ভোলায় এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী

7

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

8

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

9

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

10

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

11

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

12

লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

13

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

14

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

15

কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার ৩০

16

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

17

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, উদ্ধার সাড়ে ৪৮ হা

18

সংকট না থাকলেও বাড়তি দামে এলপিজি, তাতেও মিলছে না সিলিন্ডার

19

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়াকড়ি, বন্ধ মেট্রো স্টেশন ও ইন্টারনেট

20