আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব অলস দিবস আজ



‘অলস’ কিংবা ‘কুঁড়ে’—এই শব্দগুলো সাধারণত প্রশংসা হিসেবে ব্যবহৃত হয় না। বরং অলসতার কারণে অনেককেই শুনতে হয় নানা কথা। তবে অবাক করা বিষয় হলো, অলসতাকেও উদযাপনের জন্য রয়েছে আলাদা একটি দিবস!

আজ ১০ আগস্ট পালিত হচ্ছে National Lazy Day, অর্থাৎ ‘জাতীয় অলস দিবস’। প্রতিবছর যুক্তরাষ্ট্রে দিনটি পালন করা হয় অলসতা ও বিশ্রামের দিন হিসেবে।

তাই যারা সবসময় কাজের চাপে ক্লান্ত, তারা চাইলে আজকের দিনটিকে একটু অন্যভাবে উদযাপন করতে পারেন। ঘড়ির অ্যালার্ম বন্ধ করে দীর্ঘ ঘুম, বিছানায় শুয়ে থাকা কিংবা সোফায় বসে কোনো কাজ না করেই দিন কাটিয়ে দেওয়ার জন্য আজ যেন বেশ ভালোই অজুহাত পাওয়া গেল!

ধারণা করা হয়, কর্মব্যস্ত জীবনে মানুষকে কিছুটা বিরতি ও বিশ্রামের সুযোগ দিতেই এই দিবসের প্রচলন। তবে ঠিক কে বা কখন National Lazy Day চালু করেছিলেন, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না।

অবশ্য এর পেছনে মজার একটি ব্যাখ্যাও দেওয়া যায়—হয়তো দিবসটির উদ্যোক্তারাই এতটাই অলস ছিলেন যে, দিবসটি চালুর ইতিহাস লিখে রাখার মতো পরিশ্রমও করেননি!

তাই আজ কাজের তালিকাটা যদি একটু পাশে সরিয়ে রাখতে চান, রাখতে পারেন। নিজের জন্য কিছুটা সময় নিন, বিশ্রাম করুন, ঘুমান কিংবা একেবারেই কিছু না করে কাটিয়ে দিন সময়।

কারণ আজ যখন অলসদেরই দিন, তখন একটু আলসেমি করতেই বা দোষ কী!

আর সত্যি বলতে কী, এই লেখাটিও আর বড় করার ইচ্ছা করছে না—আজ তো অলস দিবস!


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

1

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পর

2

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

3

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

4

ভোলায় ২৬ লাখ টাকার বক্স কালভার্ট নির্মাণ, হস্তান্তরের আগেই ধ

5

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

6

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

7

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

8

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

9

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায়

10

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

11

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

12

কলকাতায় মোদির যোগ দিবস আয়োজন ঘিরে রাজনৈতিক বিতর্ক

13

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্

14

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

15

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

16

শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান

17

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

18

হামলার বিচার নেই, গ্রেপ্তার নেই অথচ প্রতিবাদ ঠেকাতে পথে পথে

19

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

20