আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশন টি. বি. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ



এইচ এম নোমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের ঐতিহ্যবাহী টি. বি. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-বিদ্যালয়ের যৌথ অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে অভিভাবক মতবিনিময় সভা ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব এম লোকমান হোসেন, চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মনির হোসেন, দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক মাইন উদ্দিন জমাদার এবং ওমরাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক (ইংরেজি) সামছুন নাহার স্নিগ্ধা, বাংলা বিভাগের শিক্ষক মো. জহিরুল ইসলাম, শিক্ষক সোহেলসহ অন্যান্য শিক্ষক।

মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক অগ্রগতির জন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা জানান, প্রায় এক হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৯ জন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানান তারা। পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সার্বিক নজরদারি বাড়ানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান অভিভাবকরা।

আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে নিয়মিত উপস্থিত থাকা শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধা ও উপস্থিতি ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

1

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

2

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

3

চরফ্যাশনে ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রবাসীদের সহায়তার হাত

4

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

5

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

6

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

7

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

8

ভোলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শশীভূষণ থানার ফিরোজ আহমেদ

9

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর

10

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

11

শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক স্ট্যাটাস

12

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

13

শাহেদের ‘ঘুষ.সাইটে’ অভিযোগ, দুই কর্মকর্তাকে শোকজ

14

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

15

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

16

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক ভাঙনে যোগাযোগ বিচ্ছি

17

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

18

চমকের ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অ

19

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

20