আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে



চ্যানেল ভোলা: মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘদিনের এক ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়ে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন। নিজের সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে তিনি দুধ দিয়ে গোসল করেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ১০টায় জেলার বেতিলা-মিতরা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্য, সজিব আহম্মেদ দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি আর্জেন্টিনা দলের সাফল্য ও ধারাবাহিক পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এ সময় কয়েকজন আর্জেন্টিনা সমর্থক উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা জানান।

দুধ দিয়ে গোসল করার পর সজিব ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরেন। পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে নতুন করে আর্জেন্টিনা দলকে সমর্থনের অঙ্গীকার করেন।

সজিব আহম্মেদ বলেন, ‘অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। দলের অর্জন ও ধারাবাহিক পারফরম্যান্স আমাকে এ সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।’

ঘটনাটি ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে নিছক ব্যতিক্রমী ও মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ স্থানীয় পর্যায়ে ‘সমর্থক বদলের’ একটি ভিন্নধর্মী উদাহরণ বলে মন্তব্য করছেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভ

1

ভারতজুড়ে নতুন কর্মসূচীর ঘোষণা সিজেপির

2

৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

3

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

4

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

5

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো

6

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক ভাঙনে যোগাযোগ বিচ্ছি

7

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

8

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

9

লালমোহনে মা-ছেলে দুজনেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজ

10

বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ

11

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা

12

দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাব: রাষ্ট্রপতি

13

লালমোহনে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

14

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

15

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে

16

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

17

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

18

পুলিশ, ময়নাতদন্ত ও স্বজনদের তথ্যে মিলছে না হিসাব

19

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

20