আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারোয়ার তুষারকে এক হাত নিলেন রাশেদ খাঁন

 

Brother IT Digital

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে ২০২৪ সালের আন্দোলনের আগে কখনো রাজপথে সক্রিয় দেখেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এনসিপি নেতার একটি ফেসবুক পোস্টের জবাবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লিখেছেন, গতকাল একটি টকশোতে তিনি পুরো আলোচনায় গঠনমূলকভাবে কথা বলার চেষ্টা করেছেন। তবে অনুষ্ঠানের শেষ দিকে সারোয়ার তুষার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন।

তিনি লেখেন, ‘মিডিয়া দেখলে সবার আগে, আর পুলিশ দেখলে সবার পরে থেকেছি।’

রাশেদ খানের দাবি, ২০২৪ সালের আন্দোলনের আগে সারোয়ার তুষারকে তিনি কখনো রাজপথে আন্দোলন-সংগ্রামে দেখেননি। সারোয়ার তুষারের বক্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি বিষয়টি সামনে আনেন।

সারোয়ার তুষারের পোস্টের জবাবে রাশেদ খাঁন লিখেছেন, ‘গতকাল টকশোতে আমি পুরোটাই গঠনমূলক কথা বলার চেষ্টা করেছি। কিন্তু সারোয়ার তুষার শেষ পার্টে এসে আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলেছে, মিডিয়া দেখলে সবার আগে, আর পুলিশ দেখলে সবার পরে থেকেছি।’

নিজের রাজনৈতিক ও কারাবরণের ইতিহাস তুলে ধরে রাশেদ খাঁন লিখেছেন, ‘আমি ২০২৪ সাল পর্যন্ত যুগপৎ আন্দোলনে রাজপথে থেকে ভূমিকা রেখেছি। সে সময় তাকে কখনো রাজপথে দেখি নাই। আর ২০২৪ এর আন্দোলনে আমি তো ছাত্র না যে নেতৃত্ব দেব।’

রাশেদ খাঁন লিখেছেন, ‘গতকালের টকশোতে সারোয়ার তুষার আমাকে জিজ্ঞেস করেছে প্রধানমন্ত্রী কোথায় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল। আমি উত্তর দিয়েছি। তারা নির্বাসিত ছিল। সেখান থেকে কাজ করেছে। আমি এর প্রেক্ষিতে তাকে প্রশ্ন করেছি, আপনি কোথায় ছিলেন? সে উত্তরে বলেছে, ১৯ জুলাই মাঠে ছিল। আমি বলেছি, আগে পরে কোথায় ছিলেন। সে উত্তর না দিয়ে আমাকে আক্রমণ করতেই থাকে এবং বেয়াদব ও মিথ্যুক বলে। আমি প্রথমবার তাকে কিছু বলি নাই, কিন্তু দ্বিতীয়বার আবারও বেয়াদব বলাতে আমি পাল্টা জবাব দিয়েছি।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

1

ভোলার লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিলো কোস্টগার্ড

2

আইপিএলের মালিকানার যে দলে যোগ দিলেন মোস্তাফিজ

3

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মোমবাতি মিছিল

4

গাজীপুরে ‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারে

5

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

6

আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন: বরকত উ

7

বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হ

8

ভুলে নিজেদের সেনাঘাঁটির গোপন ছবি প্রকাশ করে দিল ইসরায়েল!

9

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

10

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

11

মোদির বিশেষ ঘোষণার পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা

12

জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কর্মপ রিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্

13

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা

14

দৌলতখানে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান

15

তেলের দাম বাড়ার ধাক্কা, চাপে উৎপাদক থেকে ভোক্তা

16

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই

17

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

18

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

19

নতুন বেতনকাঠামোর পে ফিক্সেশন: যেসব তথ্য লাগবে, ভুল হলে যে সম

20