আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতিক নোংরামি করছে



ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রকাশ এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

রোববার (২ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা মিলেমিশে ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতিক নোংরামি করেই যাচ্ছে।

ফরহাদের ভাষ্য, শহীদুল্লাহ হল সংসদের অনুরোধে হল প্রশাসন ঘটনাটি তদন্তে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করে। তবে তদন্ত-সংশ্লিষ্ট শিক্ষকদের বৈঠক চলাকালে হল শাখা ছাত্রদলের কয়েকজন নেতা সেখানে প্রবেশ করে তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি করেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, শিক্ষকদের অনুরোধে হল সংসদের প্রতিনিধিরা কক্ষ ত্যাগ করার পর ছবি তোলাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা হল সংসদের প্রতিনিধি, ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

বক্তব্যে ফরহাদ কয়েকটি প্রশ্নও তোলেন। তার প্রশ্ন, ঘটনার পাঁচ দিন পর বিষয়টি কেন সামনে আনা হলো, ঘটনার সময়ই হল প্রশাসনকে কেন অবহিত করা হয়নি এবং অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর না করে কেন হল থেকে বের করে দেওয়া হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজ গায়েব বা ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হয়েছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

ডাকসু জিএস বলেন, হল প্রশাসন যেন কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে ১৪ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবন

1

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফা

2

চ্যানেল ভোলার প্রযুক্তিগত সহযোগী হিসেবে যুক্ত হলো ব্রাদার আই

3

জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান: গণপূর্ত প্

4

জনবল সংকটে ধুঁকছে চরফ্যাশন হাসপাতাল, ৬৬ চিকিৎসকের বিপরীতে কর

5

বরযাত্রীর সাজে বিদায়, ফুলের বৃষ্টিতে অশ্রুসিক্ত চরফ্যাশনের প

6

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

7

সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

8

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

9

আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

10

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

11

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

12

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

13

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

14

চিকিৎসা বিল ৮২ লাখ টাকার খবর, যে ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উ

15

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

16

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ ৪ জন, রাতে শপথ

17

ভোলায় মেঘনার তীব্র ভাঙন, হুমকিতে দুই ইউনিয়নসহ শহর

18

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

19

কিডনি বিক্রির ‘বকেয়া’ সাড়ে ৯ লাখ টাকা না পেয়ে মামলা

20